হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় লোডশেডিংয়ে বিব্রত চীনা অতিথি

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

ছবি: আমার দেশ

ফেসবুকে গড়ে ওঠা সম্পর্ক, তারপর হাজার মাইল পাড়ি দিয়ে দেখা—ঘটনাটি আধুনিক বিশ্বের এক চেনা গল্প। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহুলা গ্রামের তসলিমা খাতুনের (১৯) সঙ্গে চীনের হেবেই প্রদেশের বাসিন্দা চেন বাও মিংয়ের পরিচয়ও ঠিক এমনভাবেই।

গত ২০ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছান চেন বাও মিং। কিন্তু তার জন্য অপেক্ষা করছিল এক ভিন্ন বাস্তবতা।

তসলিমাদের বাড়ি—একটি ছাপড়া ঘর, সীমিত আয়, সংকীর্ণ পরিবেশ। বৈশাখের তপ্ত গরমে যখন টিনের চাল যেন আগুন ছড়ায়, তখন স্বস্তির একমাত্র উপায় বিদ্যুৎ। অথচ সেই বিদ্যুৎই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা।

স্থানীয়রা জানান, দিনে একাধিকবার লোডশেডিং হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গরমে থাকা দুঃসহ, আর বিদেশি অতিথিকে সামলানো আরও কঠিন।

মধু মোল্লা বলেন, ‘মেয়ের কারণে বিদেশি অতিথি আসছে—আমরা সম্মান দিতে চাই। কিন্তু বিদ্যুৎ না থাকলে কিছুই করতে পারি না।’

কিন্তু এখানেই ঘটনার সবচেয়ে বড় বৈপরীত্য— এই ভেড়ামারাই দেশের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো এই অঞ্চলের মধ্য দিয়েই বিস্তৃত। কিন্তু যেখানে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের বড় অংশের ভিত্তি তৈরি হচ্ছে, সেই এলাকাতেই সাধারণ মানুষ অন্ধকারে বসবাস করছে।

এই বাস্তবতা শুধু একটি পরিবারের অস্বস্তি নয়—এটি রাষ্ট্রীয় পরিকল্পনার এক কঠিন প্রশ্ন তুলে ধরে।

চীনের মতো অবকাঠামোগতভাবে উন্নত দেশ থেকে আসা একজন তরুণ, যিনি হয়তো নিরবচ্ছিন্ন বিদ্যুৎকে স্বাভাবিক বলে জানেন, তিনি এখন প্রত্যক্ষ করছেন এমন এক বাস্তবতা—যেখানে বিদ্যুৎ পাওয়া যেন ভাগ্যের বিষয়।

উল্লেখ্য, দীর্ঘ এক বছরের অনলাইন সম্পর্কের পরিণয় টানতে স্থানীয় তরুণী তাসলিমা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চীনা যুবক চেন বাও মিং (২৪)। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা খাতুনের (১৯) সঙ্গে চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে চেন বাও মিংয়ের পরিচয় হয় ফেসবুকে। দীর্ঘ এক বছর আলাপচারিতার মাধ্যমে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। পরিবারের উপস্থিতিতে কুষ্টিয়া আদালতে তাদের কোর্ট ম্যারেজ সম্পন্ন হয়। বর্তমানে এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন।

সাতক্ষীরায় নারীকে হত্যা

ফুটওভার ব্রিজ না থাকায় বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকি নিয়ে পারাপার

চৌগাছার পটোল যাচ্ছে বিদেশে, ৫০০ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

আগামীকাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের উদ্বোধন করলেন জামায়াতের এমপি

বহির্বিভাগে কারণ ছাড়াই অনুপস্থিত, দুই চিকিৎসককে শোকজ

কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

ধান কাটা নিয়ে বিরোধে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১

তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি

বাগেরহাটে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ