হোম > সারা দেশ > খুলনা

সূর্য ডুবলেই মহেশপুর সীমান্ত দিয়ে প্রবেশ করছে ভারতীয় গরু

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর সীমান্তে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। ছবি: আমার দেশ

সূর্য ডুবলেই মহেশপুর সীমান্ত দিয়ে প্রবেশ করছে ভারতীয় গরু। ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন রুট ব্যবহার করে দেশে আসছে এসব গরু।

অভিযোগ রয়েছে, বিএসএফের কিছু অসাধু সদস্যের সহযোগিতায় সীমান্তের নির্দিষ্ট পয়েন্ট দিয়ে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে। ভারতের নদীয়া ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে গরু এনে মহেশপুর সীমান্তের লড়াইঘাট ও হাড়িঘাটাসংলগ্ন পয়েন্ট ব্যবহার করে বাংলাদেশে ঢোকানো হয়। পরে এসব গরু কুমিল্লা, চুয়াডাঙ্গার শিয়ালমারী হাটসহ দেশের বিভিন্ন পশুর হাটে বিক্রি করা হচ্ছে।

অনুসন্ধানে আরো জানা গেছে, সীমান্তের আটটি ঘাটকে (চোরাচালান প্রবেশের স্থান) কেন্দ্র করে কোটি টাকার অবৈধ বাণিজ্য গড়ে উঠেছে। এছাড়া মাদক ও অস্ত্রের নিরাপদ পারাপারে ভারত সিমান্তের অভ্যন্তরে ওমরপুর এলাকার বিএসএফ সদস্য সেলিম ও মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ইদু শেখের ছেলে মোমিনুরের বিশেষ সহযোগিতা রয়েছে বলে অভিযোগ আছে।

স্থানীয়দের দাবি, মাসোহারাভিত্তিক নিয়ন্ত্রণে এসব রুট ব্যবহার করে গরু, মাদক ও অন্যান্য চোরাই মালামাল পারাপার হচ্ছে। চোরাচালানকে কেন্দ্র করে অতীতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত দিয়ে মাদক, গরুসহ যেকোনো চোরাচালান বন্ধ, জাল নোট পাচার রোধ এবং পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। ফলে সব ধরনের চোরাচালান বা পাচার বহুলাংশে বাড়ানো সম্ভব হয়েছে। এছাড়া বিজিবি কর্তৃক নিয়মিত জনসচেতনতামূলক মতবিনিময়ের মাধ্যমে সীমান্তবর্তী জনগণকে সচেতন করা হচ্ছে।

জেডএম

লোহাগড়ার অতিবর্ষণে তলিয়ে গেছে ফসলি জমি

জলাবদ্ধতায় বেনাপোল বন্দরে নষ্ট হচ্ছে কোটি টাকার পণ্য

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে কবজি বিচ্ছিন্ন যুবদল নেতার

পদ্মায় জেলের জালে ধরা পড়ল এক মণের কাতলা

নড়াইলে বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

মা-বাবার হাতে খুন হয় কিশোরী নির্জনা

বেনাপোল বন্দরে হাঁটুপানি, কোটি টাকার পণ্য পানিতে

ছয় মাস চিকিৎসার পর ফিরছে আহত বাঘিনী

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার