হোম > সারা দেশ > খুলনা

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। রোববার রাতে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ হোসেন।

পালানোর সময় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাসুদ হোসেন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল