হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে ৩১ স্বর্ণের বার উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবি’র সদস্যরা কুমিল্লা পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই বার উদ্ধার করে।

শনিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অতিরিক্ত পরিচালক উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লা পাড়া ৫৮-বিজিবি ব্যাটালিয়ন বিওপির-৩৯ টহল দল মেইন পিলার ৬০/৭০ হতে বাংলাদেশের ৩০০ মিটার অভ্যন্তরে একজন ব্যক্তিকে বৃষ্টির মধ্যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার প্রাক্কালে চ্যালেঞ্জ করা হলে তিনটি পোটলা ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। ওই তিনটি পোটলায় ৩১টি স্বর্নের বার পাওয়া যায়।

বিজিবি সূত্রে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর বিজিবি ব্যাটেলিয়নের অভিযানকালে কুমিল্লাপাড়া এলাকায় থেকে স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।

পরে ওজন করে দেখে ৪ কেজি ২০৩.১১ গ্রাম। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। মহেশপুর থানায় জব্দ স্বর্ণ তালিকা তৈরির মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

এমপি আমির হামজাকে যুবদল নেতার আইনি নোটিশ

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: যশোরে শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গায় ৬ দিনের ব্যবধানে তাপমাত্রা ৫ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে

চুয়াডাঙ্গায় আঙিনার গর্তে পড়ে শিশুর মৃত্যু