হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় কৃষি জমিতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা স্কুলপাড়া ভুট্টার জমিতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন (বোমা) বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টায় শেষ হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ওই স্থানে কৃষিজমিতে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়।

সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ক্যাপ্টেন মো. সেলিম ও ক্যাপ্টেন মো. রিফাতের নেতৃত্বে যশোর সেনানিবাস থেকে ৫৫ রেজিমেন্টের ১৫ সদস্যর একটি বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথম দফায় চারটি ল্যান্ড মাইন্ড ও পরবর্তীতে তিনটি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করা হয়। বিকট শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। এ সময় ল্যান্ডমাইনে থাকা বারুদের ছাই ও ধুলাবালি পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

ল্যান্ডমাইন নিষ্ক্রিয়করনের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আ.লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে, অতিথি জামায়াতের এমপি

ছাত্রদল নেতাসহ ১১৫ জন‌কে আসামি ক‌রে এন‌সি‌পির মামলা

শিবিরকর্মী হত্যা মামলায় আসামির দাওয়াত খেলেন জামায়াত এমপি

হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন চন্দন কুমার

সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

চৌগাছায় নিখোঁজের একদিন পর দর্জির লাশ উদ্ধার

সরকার জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে: হুইপ বকুল

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার