হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে ছাত্রদলের ইসরাইলি পণ্য বয়কটের ডাক

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট কচুয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার ব্যবসায়ীদের মাঝে সচেতনতার অংশ হিসেবে কচুয়া বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে ইসরাইলি পণ্যের তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে ইসরাইলি পণ্যের পাশাপাশি বিকল্প পণ্যের তালিকা যুক্ত করা হয়। এ সময় ছাত্রদল নেতারা ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয়ে নিরুৎসাহিত করেন।

লিফলেট বিতরণ কার্যক্রম অংশগ্রহণ করেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক উজ্জ্বল দাস, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. জামাল হোসেন, ছাত্রদল নেতা জাকির হোসেন রাজু, কচুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. খান হিমেল, ছাত্রদল নেতা ওমর শেখ, শেখ সেলিম, তামিম শেখ, সেলিম রেজা প্রমুখ।

এমএস

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার