হোম > সারা দেশ > খুলনা

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা স্টেশনের ডাউন লাইনের সিগন্যালের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এদিনও তিনি মাদক সেবন করতে রেলস্টেশন এলাকায় যান বলে এলাকাবাসীর ধারণা।

রাত আনুমানিক ১১টার দিকে এক ব্যক্তি রেলস্টেশনে এসে সহকারী স্টেশন মাস্টার রোজদার আলীকে জানান, সিগন্যালের কাছাকাছি রেললাইনের ওপর একটি ট্রেনে কাটা লাশ পড়ে আছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এবং চুয়াডাঙ্গা জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী জানান, রাত ৯টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে রকেট মেইল ট্রেনটি যায়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, এই দুই ট্রেনের যেকোনো একটির নিচে পড়ে সোহেলের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জগদীশ চন্দ্র বসু জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০