নড়াইলে আন্তজেলা ডাকাত দলের ৬সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। টানা তিন দিনের অভিযানে নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৮জুন নড়াইলের নড়াগাতীথানার পাখিমারা গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতি সংঘোঠিত হয়। এ ঘটনার পর পুলিশ অপরাধীদের ধরতে সর্বাত্বক তৎপরতা শুরু করে। তদন্তে পুলিশ ডাকাতদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে গোপন অনুসন্ধানে তাদের অবস্থান নিশ্চিত হয়ে নড়াইল জেলা পুলিশের একটি বিশেষ দল নড়াইল, গোপালগঞ্জ ও খুলনায় অভিযান চালিয়ে ৫ ডাকাতও ডাকাতির মালামাল কেনার দায়ে ১জনকে গ্রেপ্তার করে।
তারা হলেন, খুলনা জেলার তেরখাদার মৃত জলিল মোল্যার ছেলে জাকির মোল্যা জেকের আলী (৪৮), কামাল মোল্যার ছেলে দীন ইসলাম মোল্যা (৪২), এবং রূপসা উপলোর আইচগাতি গ্রামের ভূষণ করের ছেলে সরজিৎ কর (৪৫), নড়াইলের কলাবাড়ীয়া গ্রামের মৃত সামচুল হক তালুকদারের ছেলে জাকির হোসেন কাটাপ্পা (৫৪), কালিয়া উপজেলার জোকারচর গ্রামের আইয়ুব আলী মৃধার ছেলে পারভেজ মৃধা দারোগা (৩৬), শুক্তগ্রামের সিয়ার উদ্দিন খাঁর ছেলে মফিজ খাঁ (৩৮)।
জিজ্ঞাসাবাদে তারা পাখিমারা গ্রামে ডাকাতি করার কথা স্বীকার করেছে। স্বর্ণালংকার ক্রেতা স্বর্ণকার সরজিৎ বাদে সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতায়ের একাধিক মামলা রয়েছে। লুন্ঠিত স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের জেলে পাঠানো হয়েছে।
এমই