হোম > সারা দেশ > খুলনা

তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। শনিবার সন্ধ্যা ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বেলা ৩টায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার একই তাপমাত্রা রেকর্ড করা হয়। আর বুধবার সন্ধ্যা ছয়টা তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাঁচাতে বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ । তীব্র তাপদাহে স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গা । চুয়াডাঙ্গার আকাশ থেকে যেন আগুন ঝরছে । এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। একদিকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অপরদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। বিশেষ করে শিশু বৃদ্ধ ও শ্রমজীবীদের ভোগান্তি এখন চরমে।

এদিকে চুয়াডাঙ্গার তীব্র গরমের কারনে লোডশেডিংয়ে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসী। পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম জসিম উদ্দিন জানান, জোনাল অফিসের আওতায় ৮৪ হাজার গ্রাহক আছে। আমাদের নিয়মিত বিদ্যুতের চাহিদা ১০৫ মেগাওয়াট, আমরা নিয়মিত ৭৭ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে থাকি। নিয়মিত বিদ্যুতের ঘাটতি হচ্ছে ৩০ শতাংশ। অপরদিকে ওয়েস্ট জোনের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, ১২টি ফিডারের মাধ্যমে আমার নিয়মিত বিদ্যুৎ সরবর করে থাকে আমাদের প্রতিদিনের চাহিদা ২৪ মেগাওয়াট, আমাদের নিয়মিত ৫/৬ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হচ্ছে।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তীব্র রোদে স্কুল পড়ুয়া শিক্ষার্থী, খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক ও রিকশাচালকরা বিপাকে পড়ছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬২ শতাংশ, বেলা ৩টায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ। আর দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ ।

ধান কাটা নিয়ে বিরোধে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নিহত ১

বাগেরহাটে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরার অপরিপক্ব গোবিন্দভোগ যাচ্ছে দেশের বিভিন্ন শহরে

একাধিক মামলার আসামি জাহিদুল র‍্যাবের হাতে আটক

লোডশেডিংয়ে বিপর্যস্ত খুলনার জনজীবন

ময়ূর নদী বাঁচানোর আহ্বানে খুলনায় ভেলা বাইচ প্রতিযোগিতা

মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় নারীর মৃত্যু

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃত্যু

শ্রীপুরে মাইক্রো-ভ্যানের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ১