হোম > সারা দেশ > খুলনা

বাংলাদেশির লাশ ৩ মাস পর ফেরত দিলো ভারত

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে মারা যাওয়া বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের লাশ প্রায় তিন মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার পলিয়ানপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মহেশপুর থানা পুলিশ মৃত ওয়াসিম আকরামের লাশ স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম, বাগাডাঙ্গ গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তার পিতা ও বড় ভাইয়ের নিকট হস্তান্তর করে।

গত (১১ এপ্রিল) সকালে পলিয়ানপুর সীমান্তের পিলার ৬০/২০-আর এর ভারতীয় ইসামতি নদীতে ওয়াসিমের লাশ পাওয়া যায়। পরে তার লাশ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। দু’দেশের দীর্ঘ চিঠি চালাচালির পর অবশেষে ওয়াসিমের লাশ প্রায় ৩ মাস পর ফেরত দিল ভারতীয় পুলিশ।

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা