হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে জিম্মি ৫ জেলেকে উদ্ধার করছে কোস্ট গার্ড

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত সাত্তার বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে জিম্মি পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দস্যুদের ফেলে যাওয়া চারটি দেশীয় ওয়ান শুটারগান, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

একই দিনে সুন্দরবনের অন্য একটি এলাকায় পৃথক অভিযানে আরো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে দুটি অভিযানেই দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার ভোর ৪টায় সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। সাত্তার বাহিনীর আস্তানা থেকে জিম্মি ৫ জেলেকে উদ্ধার করে তারা ।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনের গহীনে পালিয়ে যায় দস্যুরা। পরে তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে চারটি দেশীয় ওয়ান শুটারগান, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)। তারা সবাই খুলনার কয়রা থানার বাসিন্দা।

কই দিনে বেলা ১১টায় সুন্দরবনের কুমড়োখালী থেকে চারটি একনলা বন্দুক, একটি শূন্য দশমিক ২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড শূন্য দশমিক ২২ ক্যালিবার বন্দুকের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মীর আকিব মোস্তাফিজ (এক্স), বিএন এসব তথ্য জানান।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক