হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে আলোচিত ৪ খুনের ঘটনায় এক পক্ষের মামলা

জেলা প্রতিনিধি, নড়াইল

ছবি : আমার দেশ

নড়াইলে আলোচিত চার খুনের ঘটনায় বাবা-ছেলে ও হত্যাকাণ্ডের শিকার তাদের আরেক আত্মীয়র পক্ষে মামলা করা হয়েছে। বুধবার রাতে নিহত খলিল শেখের আরেক ছেলে রুবেল বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। অপর পক্ষের নিহতের বিষয়ে এখনো মামলা করা হয়নি। এদিকে রাতেই এজাহারনামীয় তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, তিন হত্যাকাণ্ড এবং এই পক্ষে আটজন আহতের ঘটনায় হত্যা, হত্যাচেষ্টাসহ বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়। মামলায় সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জমান খায়ের মোল্যাকে প্রধান করে ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের তিন আসামিকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় কারান্তরীণ সাত সন্দেহভাজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারকৃত আসামি ১০ জনে দাঁড়াল।

প্রসঙ্গত, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিঙ্গাশোলপুর ইউনিয়নের দুই সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যা ও উজ্জল শেখের মধ্যে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোমবার ২৩ ফেব্রুয়ারি ভোরে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়োকুলা গ্রামে খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত, তাদের আত্মীয় ফেরদৌস সিকদার এবং অপর পক্ষে ওসিকুর ফকির খুন হন।

এ ঘটনার জেরে উজ্জ্বল শেখ পক্ষের বিরুদ্ধে বড়োকুলাগ্রামে খায়ের পক্ষের লোকজনের বাড়িঘরে লুটপাট অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২