হোম > সারা দেশ > খুলনা

মোংলায় বিএনপি নেতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের ভয়াবহ হামলা

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বিএনপি কোষাধ্যক্ষ বাবুল হাওলাদারের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এ হামলায় বাবুল হাওলাদারসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার এ হামলার ঘটনায় রিয়াদ জমাদ্দার মোংলা থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার বিকেলে চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে এক চায়ের দোকানে বসে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার না করতে নিষেধ করেন ইলিয়াস জমাদ্দার। এ নিয়ে তার সঙ্গে স্থানীয় কাদের জমাদ্দারের কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। খবর পেয়ে শালিস করতে গেলে বাবুল হাওলাদারসহ আরও তিনজনের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী দোসর কাদের জমাদ্দার, আলামিন জমাদ্দার, মামুন জমাদ্দার, জাহিদ বেপারীসহ একদল সন্ত্রাসী। তারা চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে পিটিয়ে সবাইকে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে বাবুল হাওলাদার, ইলিয়াস জমাদ্দার ও মো. জ্যাকির মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং হামলাকারীদের দ্রুত বিচারের আশ্বাস দেন।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন আমার দেশকে জানান, এ হামলার ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা