জীবননগরে বিএনপির হামলায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে ।
সোমবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা সদর ও পৌর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, হাফিজুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত বিএনপি কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে আলটিমেটাম দেন। বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে জীবননগরে আগুন জ্বলবে।
চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। বক্তব্যে তিনি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, জামায়াতের জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, সদর আমীর মাওলানা বিলাল হুসাইন প্রমুখ।
বিএনপির হামলায় নিহত হাফিজুর রহমানের জানাজা শেষে রবিবার বিকেল ৪ টায় জীবননগরের সুটিয়া গ্রামে দাফন করা হয়।