হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১

জেলা প্রতিনিধি, মেহেরপুর

ছবি: আমার দেশ

মেহেরপুরে ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১১ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন জামায়াতের কর্মী, অপর একজন বিএনপি কর্মী। জামায়াতের আহত কর্মীদের মধ্যে গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের ৭ জন ও মুজিবনগর উপজেলার জয়রামপুর গ্রামে ৩ জন।

বিএনপি কর্মীর বাড়ি গাংনী উপজেলার খাসমহল গ্রামে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পৃথকভাবে তিনটি স্থানে সংঘর্ষে তারা আহত হন। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জামায়াতের কর্মীরা ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় বিএনপির কর্মীরা তাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন। একপর্যায়ে উভয় দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। গাংনী থানার ওসি উজ্জ্বল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত