হোম > সারা দেশ > খুলনা

শৈলকূপায় ধরা পড়লো ১০ ফুট লম্বা কুমির

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপা উপ‌জেলার গড়াই নদীর পাড়ে স্থানীয়দের হা‌তে ধরা প‌ড়ে‌ছে ১০ ফুট লম্বা একটি কুমির। বুধবার রাত ৯টায় শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী এলাকার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়ির দি‌কে কুমির‌টি উঠে আসছিল। এসময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরার জাল দিয়ে কুমিরটি আটক করে।

এলাকাবাসী জানান, কু‌মির‌টি রাত ৯টায় গড়াই নদী থেকে উঠে আড়াআড়িভা‌বে খিলাফত মেম্বা‌রের বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় কয়েকজন লোক কুমিরটি দেখতে পায়।

এরপর তারা মাছ ধরার জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে। পরে এলাকাবাসী কুমিরটিকে ভ্যানগা‌ড়ির সঙ্গে বেঁধে এলাকায় আনন্দ মিছিল করে।

স্থানীয়রা আরো জানান, কুমিরটি প্রায় ৯ থে‌কে ১০ ফুট লম্বা হবে। তবে এটি পুরুষ না মা‌দি তা জানা সম্ভব হয়নি।

শৈলকূপা বন বিভাগের কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে প্রথমে খুলমবাড়িয়া গ্রা‌মের স্কুল মাঠে রাখে। তারপর ভ্যানে করে শৈলকূপা থানায় আনা হয়।

কুমির উদ্ধারের খবর পে‌য়ে রা‌তেই যশোর বন বিভাগের কর্মকর্তারা শৈলকূপার উদ্দে‌শে রওনা হয়েছেন। ত‌বে নিরাপত্তার স্বার্থে বন কর্মকর্তারা না আসা পর্যন্ত কু‌মির‌টিকে থানায় রাখা হবে।

খানজাহান আলীর মাজারে সাত বছরের শিশু কুমিরের পেটে

পরিবারসহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার ওপর হামলা

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত

মেজর জিয়া ছিলেন ক্রান্তিকালের কাণ্ডারি: মনি

ওভারটেক করতে গিয়ে গাছে ধাক্কা, যশোরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১০ জন আটক

সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা, আসামিকে খুঁজছে পুলিশ

সুন্দরবন বন্ধ তিন মাস, জীবিকার সংকটে হাজারো বনজীবী