হোম > সারা দেশ > খুলনা

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার (২৫) নামের এক যুবক মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ডস্টোরেজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত্যু তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ডস্টোরেজে কর্মরত ছিলেন।

সহকর্মী মফিজুল জানান, গত বৃহস্পতিবার দিনগত রাতে দায়িত্ব পালন করার সময় তার চোখে গ্যাস লাগায় তিনি অসুস্থ্য হয়ে পড়েন। সে কারণে তিনি রাতে আগেই ঘুমিয়ে পড়েন এবং তুষারকে রাত আড়াইটার সময় ঘুম থেকে ডেকে দিতে বলেন। কিন্তু তুষার তাকে রাতে ডেকে দেয়নি।

তিনি শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার সময় জেগে গিয়ে তুষারকে খুঁজতে থাকেন। তুষারকে না তিনি কাজে লেগে যান। এদিন সকাল ৭টা পর্যন্ত তুষারকে খুঁজে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি করেন। পরে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিয়ার রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল