হোম > সারা দেশ > খুলনা

শপথের পর এমপির কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেস্ক পরিদর্শন

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব শপথ গ্রহণের পরপরই এলাকায় ফিরে জনবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন।

রোববার সকালে তিনি হঠাৎ করেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে উপস্থিত হয়ে চিকিৎসাসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় কালে স্বাস্থ্য কমপ্লেস্খে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অরুন কুমার দাস জানান, বর্তমানে হাসপাতালে ১০ জন চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে ৫ জন কনসালটেন্ট, ২ জন দন্ত চিকিৎসক ও ১ জন হোমিও চিকিৎসক রয়েছেন। বিদ্যমান চিকিৎসক দিয়ে সেবা প্রদান সম্ভব হলেও ২৪ জন নার্সের বিপরীতে ৩ জন নার্সের ঘাটতি রয়েছে। এছাড়া ১ জন প্রধান সহকারী ও ১ জন হিসাবরক্ষকের পদ শূন্য রয়েছে।

তিনি আরও জানান, যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত ডিজিটাল এক্স-রে মেশিনটি এফপিডি নামক একটি যন্ত্রাংশের ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে অচল রয়েছে। আল্ট্রাসনোগ্রাম মেশিনটিও অকেজো অবস্থায় পড়ে আছে। সরকারি অনুমোদন অনুযায়ী মাত্র ১ জন পরিচ্ছন্নতাকর্মী থাকায় সমস্যা সৃষ্টি হওয়ার কথা থাকলেও বর্তমানে জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে ১০ জন বেসরকারি পরিচ্ছন্নতাকর্মী কাজ করায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

খাবার পানির সংকট প্রসঙ্গে জানানো হয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধানে গভীর নলক‚প স্থাপন করা হলেও সাপ্লাই লাইনসহ আনুষঙ্গিক কাজ অসমাপ্ত থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে জনস্ব্স্থ্যা প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন বলেন,নলক‚পটির নির্মাণ কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ সংযোগের কাজ বাকি আছে। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে।

আশা করছি ২ থেকে ৩ দিনের মধ্যে নলক‚ পটি চালু করা সম্ভব হবে।সংসদ সদস্য মাওলানা আবু তালিব সংশ্লিষ্ট সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পণ্যের মূল্য, সরবরাহ ও মজুত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করেন। এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহŸান জানান তিনি।এছাড়া গত ২১ ফেব্রুয়ারি সকালে শহরের বিভিন্ন সড়কে একটি প্রভাবশালী মহলের ভ্যান-রিকশা থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধে তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন তিনি।

তার এ দৃঢ় অবস্থানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।স্থানীয়রা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের এ ধরনের সক্রিয় ও জনমুখী উদ্যোগ অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবাসহ সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়

নড়াইলে ভয়াবহ সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪

জলাতঙ্ক রোগের ভ্যাকসিন-সংকটে ভোগান্তি

মনিটরিংয়েও নিয়ন্ত্রণে আসছে না বাজার, ক্ষুব্ধ ক্রেতারা

খুলনায় ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকি

যশোরে গুদাম থেকে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ

বাগেরহাটে এমপি মঞ্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

বায়ান্নতে খুলনায় মেয়েদের মিছিলে নেতৃত্ব দেন মাজেদা আলী

অপহৃত জেলেরা এখনো বন্দি, ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু