হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

খুলনা ব্যুরো

খুলনার রূপসা উপজেলায় নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত নারী মিম্মি বেগম (৪৪) হামিদুল ইসলামের স্ত্রী। পুলিশ ঘাতক ছেলে নাদিম ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিম ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। টাকা না দেওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২