হোম > সারা দেশ > খুলনা

বিয়েতে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় আশিক শেখ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ধুলগ্রাম-ফুলতলা খেয়াঘাটে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক আশিক শেখ উপজেলার গোপিনাথপুর গ্রামের আজিজুল শেখের ছেলে।

পরীক্ষার্থীর বাবা বলেন, দুই বছর ধরে আশিক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। আমরা রাজি না হওয়ায় মেয়েকে বিরক্ত করতো। ছুরিকাঘাত করে আশিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ফুলতলা থানায় লিখিত অভিযোগ হয়েছে।

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রায়হানা ফেরদৌসী বলেন, রোগীর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আশিক শেখ নামে এক যুবককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমই

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত