হোম > সারা দেশ > খুলনা

বিজয় দিবসে গদখালীতে ৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা

ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা (যশোর)

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছার গদখালী ফুল বাজারে ক্রেতাদের ভিড়। রোববারের তোলা। ছবি: আমার দেশ

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছার ফুলের রাজধানী খ্যাত গদখালী ফুল বাজার জমে উঠেছে। এবারের বিজয় দিবসে পাঁচ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন ফুলচাষিরা।

ঝিকরগাছা ফুলচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, মাঠে গোলাপ ফুলের উৎপাদন একটু কম হওয়ায় ফুলের ভালো দাম পাওয়ায় কৃষকরা খুব খুশি। যশোর জেলা ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, বিজয় দিবস উপলক্ষে কৃষকরা এবার পাঁচ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ফুলের রাজধানী খ্যাত গদখালী বাজার। সরেজমিন রোববার সকাল ৭টায় গদখালীর ফুলবাজারে ফুলচাষিদের প্রচুর ভিড় লক্ষ করা গেছে। পটুয়াপাড়া গ্রামের শহিদুল হোসেন জানান, আমি রডস্টিক এক আঁটি ১০০-২০০ টাকা, গোলাপ প্রতি পিস ৬-১৩ টাকা, গ্লাডিউলাস প্রতি পিস ৮-১৫ টাকা দরে বিক্রি করেছি।

ফুলচাষি পানিসারা গ্রামের খোকন জানান, ১০ কাঠা জমিতে গোলাপ ফুল চাষ করেছি। এবার আগাম শীত পড়ায় ফুলের উৎপাদন কম হয়েছে। ফুল ব্যাপারী পটুয়াপাড়া গ্রামের ইকবাল হোসেন জানান, এখান থেকে ফুল কিনে নিয়ে লোহাগড়া, নড়াইলে লোক মারফত বিক্রি করি। রজনীগন্ধা ৭-১৪ টাকা, রজনীগন্ধা (ভুট্টা) ১০-১৫ টাকা, জারবেরা ১৫-২০ টাকায় বাজার থেকে কিনেছি। গদখালীর মাঠুয়াপাড়ার জসিম উদ্দিন জানান, এবারের গাঁদা ফুলের দাম কম। ২০০ থেকে ৩০০ টাকা হাজার বিক্রি করেছি। ঝিকরগাছা ফুলচাষি কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আবু জাফর জানান, ফুল চাষিদের ফুল উৎপাদনও বেশি এবং দামও বেশি পাওয়ায় বাজার জমজমাট হয়ে উঠেছে।

যশোর জেলা ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, বিজয় দিবস উপলক্ষে এবার প্রায় পাঁচ কোটি টাকার ফুল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ফুলের দাম পেয়ে চাষিরা বেজায় খুশি হয়েছেন। ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম জানান, ঝিকরগাছা উপজেলায় ৬২৮ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। ফুলচাষিরা কাঙ্ক্ষিত মূল্যে ফুল বিক্রি করতে পারায় তারা খুশি হয়েছেন।

দর্শনায় হাতপায়ে শিকল বাঁধা অপহৃত ব্যক্তি উদ্ধার

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

সুন্দরবনে দস্যু নির্মূলে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঝাড়ু হাতে সড়ক ও হাসপাতাল পরিষ্কার করলেন এমপি আব্দুল আলীম

নড়াইলে আলোচিত চার খুন: গ্রেপ্তার ৬ আসামি কারাগারে

খুলনায় মধ্যরাতে শপিং সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকান

শপথের পর এমপির কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেস্ক পরিদর্শন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত