হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তবে আগুন লাগার পরপরই পরিবারের সদস্যরা টের পাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার বিকেল চারটার দিকে উপজেলার ভাগজোত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দু’জন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

জামায়াত নেতা জাহিদ হাসান দাবি করেন, বিকেলে দুজন ব্যক্তি বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরের জ্বালানি কাঠে আগুন দেয়।

তিনি বলেন, “বেড়ার ফাঁক দিয়ে তাদের পা দেখা গেলেও চেহারা দেখা সম্ভব হয়নি।” নির্বাচন সামনে রেখে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার বাড়ির সামনের দিকে সিসি ক্যামেরা থাকলেও পেছনের দিকে কোনো ক্যামেরা নেই বলে জানান তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি ফোনের মাধ্যমে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে অভিযোগ, বাদী গ্রেপ্তার

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে

মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী