হোম > সারা দেশ > খুলনা

শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল-বন্দুকসহ আটক দুই

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর গোপন অভিযানে আগ্নেয়াস্ত্র, নগদ অর্থ ও হ্যাকিং সরঞ্জামসহ 'সর্বহারা' দলের এক চাঁদাবাজ নেতা ও বিকাশ হ্যাকারকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) ভোর রাত ৩টা ৪০ মিনিটে শ্রীপুর উপজেলার চরচৌগাছি ও রাজাপুর (মণ্ডলপাড়া) এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক দুজন হলেন মো. আনিসুর রহমান (২৮) ও মো. আশরাফ মণ্ডল (৪৫)।

সেনাবাহিনী জানায়, আশরাফ মণ্ডল 'সর্বহারা'র চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। আনিসুর রহমানের কাছে ল্যাপটপ ও মোবাইলে হ্যাকিংয়ের সফটওয়্যার, বিকাশ অ্যাকাউন্ট ক্লোন ও প্রতারণামূলক তথ্য পাওয়া গেছে।

অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি, একটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, এক লাখ দশ হাজার আটশ পঞ্চাশ টাকা নগদ অর্থ এবং একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স।

শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, সেনাবাহিনীর সহায়তায় আমরা দুজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার