হোম > সারা দেশ > খুলনা

আলমডাঙ্গায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা পৌর পশুহাটের টাইগার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে আব্দুর রাজ্জাক বাইসাইকেলে করে টাইগার মোড় পার হচ্ছিলেন। সে সময় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা