হোম > সারা দেশ > খুলনা

বেনাপোলে অস্ত্রসহ দুই ভারতীয়কে আটক

স্টাফ রিপোর্টার

বেনাপোল আইসিপিতে আমদানিকৃত ভারতীয় মরিচ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, গুরজীত সালুজা (৩১) ও রাম দাস নাওয়াদি (২৪)।

রোরবার সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল আইসিপির আমদানি-রপ্তানি গেইটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক (নম্বর- CG04PU5288) তল্লাশি করে ০১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃত ভারতীয় নাগরিকদেরকে জব্দকৃত অস্ত্র-গোলাবারুদসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার মাধ্যমে গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২