চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার ও চার টুকরা স্বর্ণসহ সেকেন্দার আলী নামে একজনকে আটক করেছে।
রোববার মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ান এর মেদনীপুর ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্র জানাই গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল দেওয়ার সময় মেদিনীপুর সীমান্তে ৬৪ নম্বর পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়। পরে তাকে তল্লাশি করার সময় তার নিকট হতে চার পিস স্বর্ণের বার ও চার টুকরা স্বর্ণ পাওয়া যায়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ সেকেন্দার আলী(৫০)।তিনি বিপনগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাশেদ আলী পুত্র। অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচারের উদ্দেশ্যে তিনি সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এলাকা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই অবৈধ চোরাচালান ব্যবসার সাথে জড়িত হাতে জড়িত। গত কয়েক বছর আগে ১০ লাখ টাকা সহ বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটকৃত সিকান্দার আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোনা চরাচালানে অভিযোগ রয়েছে।
আটককৃত সিকান্দার আলী এর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।