হোম > সারা দেশ > খুলনা

কেরু চত্বরে আবারও ‘বোমা’, এলাকায় আতঙ্ক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

দুদিনের ব্যবধানে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে আবারও বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার দুপুরে বোমাটি পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তবে এটি ককটেল বোমা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, সকালে কেরু কোম্পানি চত্বরে ছাগল চড়াচ্ছিলেন এক যুবক। এ সময় কালো টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখে নিরাপত্তা কর্মীদের জানান তিনি। পরে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। এটি ককটেল বোমা বলে ধারণা করা হচ্ছে। দুদিন আগেও একই ধরনের বস্তু উদ্ধার করা হয়েছে। তবে ওই দিন লাল টেপ থাকলেও আজ ছিল কালো।

১৩ ফেব্রুয়ারি কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশ থেকে ককটেল উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে রাত ৯টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করে রাজশাহী থেকে আসা র‌্যাব-৫ এর বোমা নিষ্ক্রিয়দল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, প্রতিষ্ঠানে সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ এই ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা