হোম > সারা দেশ > খুলনা

জনগণ ভারতের আধিপত্যবাদকে ভয় পায় না: ডা. তাহের

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (সাতক্ষীরা)

দেশের জনগণ ভারতের আধিপত্যবাদকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। কিন্তু কেউ আঘাত করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন থাকব। ভারত কখনো ক্ষেপণাস্ত্র ছুড়লে আমরা সেই অস্ত্র তাদের দেশেই পাঠিয়ে দিব।

শনিবার বিকালে সাতক্ষীরার কালীগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন শহীদ আব্দুস সামাদ স্মৃতি ময়দানে উপজেলা জামায়াতের কর্মিসম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, ‘জামায়াত ক্ষমতা পেলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। মানুষের বাক্‌স্বাধীনতার নিশ্চয়তা দেবে। এজন্য জনগণ প্রয়োজনে পাঁচ বছরের জন্য জামায়াতের কাছে বাংলাদেশকে লিজ দিতে পারে। আমরা ব্যর্থ হলে কান ধরে, ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবেন। তবে আমরা ব্যর্থ হব না ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘জামায়াত নেতাকর্মীরা সততার পরীক্ষায় উত্তীর্ণ। আমরা সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই। এই দলের মাধ্যমেই দুর্নীতিমুক্ত দেশ ও জাতি গঠন করা সম্ভব। পাশাপাশি জামায়াত উন্নত শিক্ষাব্যবস্থার মাধ্যমে মেধাবী জাতি গঠনেও অঙ্গীকারাবদ্ধ। সবার জন্য ভাত-কাপড়-শিক্ষা-স্বাস্থ্যের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবাই বসবাসের জন্য ঘর পাবে, বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারবে।’

ডা. তাহের আরো বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপিসহ সব বড় দলের শাসন দেখেছে। এখন বাকি আছে ইসলামী শাসন দেখা, আর তা বাস্তবায়ন করতে পারে জামায়াত। আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে সবার অধিকার নিশ্চিত করা হবে। জামায়াতের দেশ সেবার সুযোগ পেলে ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহাবস্থানের ব্যবস্থা করবে।’

উপজেলা জামায়াতের আমির ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক আবদুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রউফ প্রমুখ।

এর আগে একই দিন সকালে একই ময়দানে জামায়াতে ইসলামীর মহিলা কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে হাজার হাজার মানুষ স্লোগানে স্লোগানে সম্মেলন মুখরিত করেন।

সন্তান প্রসবের ৫ ঘণ্টা পর পরীক্ষা দিল কিশোরী

মোংলায় পোর্ট পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

বাগেরহাটে আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই শহীদদের অধিকাংশই শ্রমিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মোংলায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম, সম্পাদক নাহিদ

সাবেক প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত