হোম > সারা দেশ > খুলনা

যশোরে কন্যাশিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা

যশোর অফিস

যশোরে চার বছর বয়সী মেয়ের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। পরে ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তাকে ছুরি মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই নারীর বোন জানিয়েছেন, দুর্বৃত্তদের মধ্যে একজনকে চেনা গেছে। সে এলাকার মৃত আলমগীরের ছেলে হাসান। ওই হাসান তার ছোট ভাইয়ের বন্ধু। সে সুবাদে মাঝে মধ্যে তার বোনের বাড়িতে আসতো।

প্রতিবেশীরা জানান, রোববার সন্ধ্যার পর হাসান ওই নারীর (২৬) ঘরে নিজের মোবাইল ফোন চার্জারে সংযুক্ত করে রেখে যায়। পরে রাত সাড়ে আটটার দিকে আরও দুজনকে নিয়ে সে ওই বাসায় যায়। এসময় ওই নারী রান্না করছিলেন।

অভিযুক্তরা ঘরে ঢুকে ওই নারীর চার বছর বয়সী মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় আক্রান্ত নারীর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। নিজেকে রক্ষা করতে ওই নারী চিৎকার দিলে দুর্বৃত্তরা তার মুখে গেঞ্জি ঢুকিয়ে দেয়। একপর্যায়ে এলাকাবাসী ছুটে এলে ওই নারীর বাঁ হাতে ছুরি মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আক্রান্ত নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী।

হাসপাতালের সেবিকারা জানিয়েছেন, ওই নারীর হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। তার শিশুকন্যার গলায় ধারাল অস্ত্রের সামান্য আঘাত লেগেছে।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন হাসপাতালে যান। সেখানে তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় তিনজন ছিল বলে ওই নারী জানিয়েছেন। থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ অভিযুক্তদের ধরতে মাঠে নেমেছে।

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী