হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে গভীর রাতে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

ছবি: আমার দেশ

যশোরের অভয়নগরে রাতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ৬ মাস ও বাকি তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার গুয়াখোলা গ্রামের শাহীমোড়, নওয়াপাড়া মডেল স্কুল ও তালতলা রেলস্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। অভিযানে সহায়তা করে অভয়নগর থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে গুয়াখেলা গ্রামের শাহীমোড়, এরপর নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন নওয়াপাড়া মডেল স্কুল এলাকা এবং রাত ১২টার দিকে তালতলা রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, পৃথক অভিযানে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করা হয়। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আটক গুয়াখোলা গ্রামের মৃত শওকত শেখের ছেলে বাবুল শেখেকে (২৮) গাঁজাসেবন ও বহনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মহাকাল গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৩০) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আজাদ বিশ্বাসকে (২৯) গাঁজাসেবন ও বহনের দায়ে এক বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে জাফরপুর গ্রামের মৃত আব্দুল হালিম মোল্যার ছেলে সুমন মোল্যাকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে আদালতের নির্দেশে রাত সাড়ে ১২টার দিকে থানা হেফাজতে নেওয়া হয়। বুধবার (৪ মার্চ) সকালে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জীবনের শেষ বিকেলেও হার না মানা এক ভ্যানচালকের গল্প

সুন্দরবনে আবারও ট্রলারসহ ১২ জেলে অপহরণ

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অপহরণ-মুক্তিপণ আতঙ্কে সুন্দরবনের উপকূলবাসী

মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

খুলনা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫