হোম > সারা দেশ > খুলনা

‘গভমেন্ট আমাদের, আগের জেলা প্রশাসককে আমরা বদলি করে দিয়েছি’

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

বিএনপির পরাজিত প্রার্থী ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর একটি বক্তব্য ঘিরে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, “আগের জেলা প্রশাসককে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ, গর্ভমেন্ট আমাদের। তিনি এমন কাজ করবেন বুঝতে পারিনি, বুঝতে পারলে আগেই ব্যবস্থা নিতাম।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

বক্তব্যে রুমী অভিযোগ করেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হতেন। কিন্তু প্রশাসনের কিছু ‘গাদ্দার’ এবং নিজ দলের কিছু নেতার কারণে তিনি প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তিনি দাবি করেন, নির্বাচনে তিনি ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছেন।

তিনি আরও বলেন, কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুমারখালী ও খোকসা উপজেলা প্রশাসনের কিছু অংশ তার বিরুদ্ধে কাজ করেছে। তিনি এ বিষয়ে হাইকোর্টে মামলা করেছেন এবং আগামী ২৪ জুন শুনানি রয়েছে বলেও জানান।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্য সম্পর্কে জানতে চাইলে শুক্রবার রাতে রুমী বলেন, “আমি যা বলেছি, সেটাই সত্য। এতে কে কী মনে করলো, তা আমি বিবেচনা করি না।”

এদিকে, জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকুসহ অন্যান্যরা।

ঘটনাটি নিয়ে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে।

ছয় মাস চিকিৎসার পর ফিরছে আহত বাঘিনী

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার