হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহাদারকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার সদর উপজেলায় মাছের এক ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোরের মধ্যবর্তী কোনো এক সময়ে কামরিয়া বিলসংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বদর উদ্দিন (৫৪) গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা এবং মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও কামরিয়া বিলসংলগ্ন এলাকায় নিজ জমি ও মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে সেখানে একটি ছোট কুঁড়ে বা বসার ঘরে অবস্থানকালে কিংবা পাহারারত অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ভোরে নিহতের ছেলে সুমন ঘটনাস্থলে গিয়ে বাবাকে রক্তাক্ত ও পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা এসে তার মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১০ থেকে ১২টি কোপের চিহ্ন দেখতে পায়।

দর্শনা থানার ওসি মো. ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তি একসময় নিষিদ্ধ সর্বহারা বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর

নামের ভুলে ১৮ বছর বন্দি থাকার পর দেশে ফিরেও কারাবাস, ২৮ দিনের প্যারোলে বাদল

সীমান্তে থার্মাল ড্রোন ও সার্চলাইট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, আহত ২

সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু

ঝিনাইদহে সাধারণ ফসলের সার ব্যবহার হচ্ছে তামাক চাষে

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ বাড়িঘর ভাঙচুর, আহত ১২

চার বিচারকের কাঁধে ১৫ হাজার মামলা

ভৈরবে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত, ঝুঁকিতে বাণিজ্য

নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সরকারি বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি