হোম > সারা দেশ > খুলনা

খুলনার ৬৭ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

খুলনা ব্যুরো

খুলনার ছয়টি সংসদীয় আসনের ৬৭ শতাংশই ঝুঁকিপূর্ণ। ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তফসিল ঘোষণার আগেই মাঠ জরিপ করে এসব কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়। এসব কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থাকছে অতিরিক্ত পুলিশ। তাদের সঙ্গে থাকবে বডি ওর্ন ক্যামেরা।

তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে খুলনা-৬ আসন— ৮৩ দশমিক ২২ শতাংশ। সবচেয়ে কম খুলনা-৩ নম্বর আসনে। আসনটির ৪৯ দশমিক ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে। সূত্রটি জানায়, খুলনা-১ আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ৭৬টি, খুলনা-২ আসনে ১৫৭টি কেন্দ্রের মধ্যে ১০৫টি, খুলনা-৩ আসনের ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনে ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৯৫টি এবং খুলনা-৫ আসনে ১৫০টি কেন্দ্রের মধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মাদ জাহিদুল হাসান এ প্রসঙ্গে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে তিন জন পুলিশ ও ১৩ জন আনসার থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চারজন পুলিশ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তাসহ পাঁচজন পুলিশ ও ১৩ জন আনসার থাকবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি মোবাইল পেট্রোলিং রাখছি, স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে। আবার যে গাড়ি যাবে না এমন কেন্দ্রগুলোতে আমরা মোবাইল পেট্রোলিং, স্ট্রাইকিং রিজার্ভ আরও বাড়িয়ে দিচ্ছি। আর পুলিশের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

খুলনা জেলা প্রশাসক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে প্রায় ৫৫৮টি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে প্রায় ৩০০ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের বডিতে থাকবে বডি ওর্ন ক্যামেরা, যা সরাসরি পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটরিং হবে। সব আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১২০০ আর্মি স্টাফ মাঠে থাকবেন।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারাও কাজ করবেন। সার্বক্ষণিক সব সিসি ক্যামেরা মনিটরিং করা হবে।

কুষ্টিয়ায় কেন্দ্রসংলগ্ন এলাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তুল ও গুলিসহ ১৪টি অস্ত্র উদ্ধার

কালীগঞ্জ পৌর বিএনপির ৮ নেতা বহিষ্কার

আচরণবিধি ভঙ্গ করে বিএনপি প্রার্থীর নির্বাচনি পোস্টার

এগিয়ে জামায়াতের গোলাম পরওয়ার, টপকাতে কৌশলী বিএনপির লবি

আচরণবিধি লঙ্ঘন, কুষ্টিয়া-৩ বিএনপি প্রার্থীকে জরিমানা

বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারে যাওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমওকে শোকজ

ফেসবুক পেজ ফেরত পেয়েই ভোট চেয়ে ভিডিও আপলোড আমির হামজার

শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন: পরওয়ার

কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে অবস্থানের দায় ব্যক্তির, ডিপার্টমেন্টের নয়