হোম > সারা দেশ > খুলনা

দম্পতিকে অচেতন করে ঘরেই বিশ্রাম খাওয়া-দাওয়া, স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার, যশোর

ছবি: আমার দেশ

যশোরের মণিরামপুরে দম্পতিকে অচেতন করে বাড়িতে লুটের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা দশ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হচ্ছে।

এদিকে, শারীরিক অবস্থা স্বাভাবিক না হওয়ায় বৃহস্পতিবার সকালে আব্দুল সালাম (৪৫) ও তার স্ত্রী শিউলি বেগমকে (৪০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্বজনেরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী আব্দুস সালামের ভাইঝি ইয়াসমিন বলেন, ‘আমার চাচা আব্দুস সালাম একটি কোম্পানির পরিবেশক। বিজয়রামপুর হাইস্কুলের পাশে তার বাড়ি। সেই বাড়ির দোতলার নির্মাণ কাজ চলমান। ব্যালকনি ও ঘরের পাশের গাছ বেয়ে স্বাভাবিকভাবে ঘরের মধ্যে ঢোকা যায়।’

তিনি আরো বলেন, ‘বুধবার রাতে চাচা-চাচি বাড়িতে একা ছিলেন। তারা রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোতলা দিয়ে ঢুকে নিচতলায় নেমে চেতনানাশক স্প্রে করে তাদের অজ্ঞান করে ফেলে। এরপর দুর্বৃত্তরা দোতলায় অবস্থান নিয়ে হাঁড়ির রান্না করা ভাত ঢেলে ওই পাত্রে ফ্রিজ থেকে ডিম নিয়ে সিদ্ধ করে খেয়েছে। বাক্স থেকে বালিশ ও কম্বল বের করে দোতলায় বিশ্রাম করেছে। ওই সময় তারা বিস্কুট বের করেও খেয়েছে। পানের ডালা বের করে পানও খেয়েছে। তারপর বাড়ির সব তছনছ করে চাচির ও তার ছেলে-বউয়ের ব্যবহৃত দশ ভরি স্বর্ণালংকার ও প্লাস্টিকের ব্যাংক কেটে নগদ কিছু টাকা লুট করেছে।’

‘বৃহস্পতিবার সকালে আমার ছোটভাই গিয়ে চাচা-চাচিকে ডাকাডাকি করলে তারা উঠে ঘরের বেহাল দশা দেখতে পান। শারীরিক অবস্থা স্বাভাবিক না হওয়ায় সকালে চাচা-চাচিকে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে চাচা আব্দুস সালামকে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন’- বলেন ইয়াসমিন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই বাড়ি লুট করতে গিয়ে সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করেছে। পরে ভোরবেলায় তারা বাড়ির ফটকের তালা ভেঙে পালিয়েছে।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পচা গরুর মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকান সিলগালা

কুষ্টিয়া সরকারি কলেজে এমপি আমির হামজাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান

যশোরে ৬ কোটি টাকা মূল্যের ২৬ সোনার বার জব্দ

মেহেরপুরে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ফেরত পেলেন মালিকরা

বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভেড়ামারায় নকল শিশুখাদ্য কারখানায় অভিযান: জরিমানা ও মালামাল ধ্বংস

মোংলায় হোটেলে নারীর আপত্তিকর ভিডিও ধারণ, ম্যানেজারসহ গ্রেফতার ২

প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, প্রতিকার চাইলেন ভুক্তভোগীরা

দৌলতপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত