ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বন্দেখালী গ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেলে ইজিবাইক সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে।
শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা জানান, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলো। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রনে হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ও মোটরসাইকেল পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এমই