বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে রাইসা মনি নামে দুই বছরের এক শিশুর নিহত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চরচিংগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাইসা চরচিংগড়ি গ্রামের প্রবাসী আমানোত মোল্লার মেয়ে।
জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে রাইসা খেলতে গিয়ে বাড়ির পিছনে ডোবার পানিতে পড়ে যায়। ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে চিতলমারীতে একটি চলন্ত ভ্যান উল্টে পানিতে ডুবে মো. আল-আমিন শরিফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে পরানপুর চিংগড়ী সিমান্তে খোকন ফকিরের বাড়ির সামনে এঘটনা ঘটে। তিনি উপজেলার কুনিয়া গ্রামের মিজান শরিফের ছেলে।
এমই