হোম > সারা দেশ > খুলনা

খুলনায় নারী উদ্যোক্তাদের জন্য পৃথক মার্কেট হবে: কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো

নারী উদ্যোক্তাদের জন্য পৃথক ‘বিজনেস এরিয়া’ গড়ে তুলতে জায়গা সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পণ্য বিপণন কিংবা মেলা আয়োজনে বিদ্যমান প্রতিকূলতা কাটিয়ে নিজস্ব মার্কেটে মেয়েদের ব্যবসা করার সুযোগ সৃষ্টি করতে চিন্তা করছেন তিনি।

সোমবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত এক চেক বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান কেসিসির প্রশাসক। উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)’র লস এন্ড ড্যামেজ স্পেশাল ইনিসিয়েটিভ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জলবায়ু উদ্বাস্তু হয়ে উপকূলীয় জনপদ থেকে বাস্তুচ্যুত হয়ে শহরে চলে আসা জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণে অংশ নেওয়া ২৫ জন তরুণীর প্রত্যেককে ২৭ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেজেএসর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। সিনিয়র ডিরেক্টর এম এম চিশতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা সিটি করপোরেশনের আর্কিটেক্ট রেজবিনা খানম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা।

এসময় প্রশিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন তুষার আরা জুলি, ইতি রায় ও নূরে ইয়াসিন সুমি। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন, আয়শা আক্তার মেঘলা, বৈশাখী আক্তার, লাবনী আক্তার, প্রিয়া ও জাহানারা আক্তার স্বপ্না।

এএস

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা