হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় ইটভাটার মালিক-প্রশাসন মুখোমুখি

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও অবৈধ ইটভাটার মালিকরা গত দুদিন ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পাঁচটি ইটভাটা বন্ধ করে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। একই সঙ্গে দুটি ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন ইটভাটার মালিক-শ্রমিকরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেন তারা।

মালিক-শ্রমিকরা জানান, চলতি মৌসুমে ইট প্রস্তুতের জন্য শ্রমিকদের অগ্রিম টাকাসহ ট্রেড লাইসেন্স, বাণিজ্যিক কর, আয়কর ও ভ্যাট পরিশোধ করে আসছেন। ভেড়ামারা উপজেলায় ৪৪টি ইটভাটায় প্রায় ১৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের আয়ে প্রায় ৭৫ হাজার মানুষ জীবন-জীবিকা নির্বাহ করেন। এমতাবস্থায় ইটভাটা বন্ধ হলে মালিকরা ব্যাংকের ঋণসহ অর্থনৈতিকভাবে দেউলিয়া হবেন। আর শ্রমিকরা অভাব-অনটনে জীবনযাপন করবেন। আইন অনুযায়ী ইটভাটা বন্ধ করলে দেশে সরকারি-বেসরকারি সব উন্নয়নকাজ বন্ধ হয়ে যাবে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলায় ৪৪টি ইটভাটা রয়েছে। ৩০টি ইটভাটায় হাইকোর্টের রিট পিটিশন কার্যক্রম চলমান রয়েছে। তিনটি ভাটার লাইসেন্স রয়েছে। ১১টি ইটভাটার কোনো কাগজপত্র নেই। এর মধ্যে পাঁচটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি