হোম > সারা দেশ > খুলনা

মাছ বিক্রি করে আর বাড়ি ফেরা হলো না আমিনুরের

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে শ্যালোচালিত আলমসাধু উল্টে আমিনুর রহমান (২৫) নামের এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন এলাকায়। নিহত আমিনুর রহমান মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া নলবিলপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো বিকেলে মাছ বিক্রি করে আলমসাধু নিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুর। পথে নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন সড়কের ভাঙা অংশে পৌঁছালে তিনি আলমসাধুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে আলমসাধুটি ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে আমিনুর মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ ঘটনায় নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআরবি

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক