হোম > সারা দেশ > খুলনা

বাঘাডাংগা সীমান্তে ৭৩২ পিস ভায়াগ্রা জব্দ, আটক ১৪

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ও ১৪ জন বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এসব ভায়াগ্রা জব্দ করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, বাঘাডাংগা বিওপি এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বাশঁবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উদ্ধার করা হয় পরিত্যক্ত ৭৩২ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট।

এদিকে ৫৮ বিজিবি অধীনস্থ শ্যামকুড়, পলিয়ানপুর ও বাঘাডাংগা বিওপি এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে ১৪ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা