হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী ও সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধী। অন্যদিকে রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজ করেন। লাশ যশোর রেল পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে রুহুল আমিন মোটরসাইকেলে কালীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে ঈশ্বরবা-কাশিপুরের মাঝামাঝি মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত নসিমন গাড়িতে ধাক্কা মারে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, সকালে মোবারকগঞ্জ স্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে এক নারী নিহত হন। তিনি প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্থানীয়রা।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত