হোম > সারা দেশ > খুলনা

আইসক্রিমের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা: ১২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

খুলনা ব্যুরো

খুলনায় আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের ১২ ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে শিশুটির লাশ উদ্ধার হয়।

ওই শিশুর নাম জান্নাতুল মাওয়া। খুলনা মহানগরের লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহজালালের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জান্নাতুল তার বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় যায়। সেখানে শিশুটির বাবার চাচাতো মামা তোতা মিয়া আইসক্রিম খাওয়ানোর কথা বলে জান্নাতুলকে ডেকে নিয়ে যান।

এরপর দীর্ঘ সময় পার হলেও জান্নাতুল ফিরে না আসায় তার মা তোতা মিয়ার মোবাইলে ফোন করেন। তোতা মিয়া জানান, জান্নাতুল আইসক্রিম খাচ্ছে, ফিরতে দেরি হবে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে জান্নাতের বাবা লবণচরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে শিশুর লাশ উদ্ধার করেন। শিশুর শরীরে শ্বাসরোধের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলে একটি দড়ি পাওয়া যায়।

জান্নাতুলের বাবা মো. শাহজালাল বলেন, “তোতা মিয়া আমার মেয়েকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল। রাতে সে ইমুতে ভয়েস মেসেজ দিয়ে জানায়, জান্নাতুলের লাশ ওই স্থানে পড়ে আছে।”

তিনি আরও জানান, পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তোতা মিয়া পলাতক রয়েছেন।

ঈদের ছুটিতে খুলনার বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শরণখোলায় কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

ঈদের ছুটিতে বাগেরহাটে দর্শনার্থীদের ঢল, মুখর ষাটগম্বুজ মসজিদ এলাকা

ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ‘আলোকিত জীবননগর’

সুন্দরবনে সুমন বাহিনীর এক ডাকাত সদস্য আটক

যুবদল নেতা গ্রেপ্তার, বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা

রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ঝিনাইদহের ৫ জন নিহত