হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

ছবি: আমার দেশ

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুকুল হোসেনকে (৫৫) গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়া এলাকায় কাশেমের মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ডায়াবেটিসের রোগী হওয়ায় প্রতিদিনের মতো সোমবার ভোরে হাঁটতে বের হন মুকুল হোসেন। পথে কাশেমের মোড় এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়লে গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান অপুসহ পুলিশের একটি টিম। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল

মাদক ব্যবসা ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে: আবু তালিব এমপি