হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ২০

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘ‌র্ষ হয়। এতে আহত হয়েছেন আরো ২০ জন।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএন‌পির সভাপ‌তি আবুল হোসেনের সঙ্গে জেলা যুবদলের সাবেক সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ জোয়ার্দ্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে জা‌হিদ জোয়ার্দ্দারের সমর্থক মোহন শেখকে (৬৬) পি‌টিয়ে হত্যা করে আবুল হোসেনের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। এই খবর ছ‌ড়ি‌য়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় অন্তত ১২টি ঘরবাড়ি।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জা‌নিয়েছেন, মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পে‌য়ে‌ছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্বাস শেখকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

এদিকে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেডএম

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল