হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, গ্রেপ্তার ১১

জেলা প্রতিনিধি, খুলনা

খুলনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ ও যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ১টার দিকে নগরীর বানরগাতী আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩টি পিস্তল, একটি কাটা বন্ধুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি।

গ্রেপ্তারকৃতরা হলো, ১। পলাশ শেখ (৩৮) ২। নুরে আলম সিদ্দিকী (২৯) ৩। রুবেল ইসলাম লাভলু (৩৫) ৪। ইমরান হোসেন (৩৫), ৫। সৈকত রহমান (২৭) ৬। ফজলে রাব্বি রাজন (৩৬) ৭। রিপন (৩০) ৮। গোলাম রব্বানী (২৬), ৯। ইমরানুজ্জামান (৩৩) ১০। শহিদুল (৩৫)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান জানান, আরামবাগ এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আবদুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও যৌথবাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, একটি একনলা শর্টগান, একটি কাটা বন্ধুক, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, কয়েক রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

বিএনপি নেতার বিরুদ্ধে নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

চুয়াডাঙ্গায় ভাড়া বাসায় তরুণীর লাশ উদ্ধার

কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

কর্মকাণ্ড নিষিদ্ধ আ.লীগের ৪ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মোংলার ‘ঠাকুরানী খাল’ দখল-দূষণে অস্তিত্ব সংকটে

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী মহড়ার ঘটনায় গ্রেপ্তার ২

মহেশপুরে আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কুষ্টিয়ায় পার্সেল বোমা বিস্ফোরণে ভ্যানচালক আহত

তিন দিন বন্ধ থাকবে গেদে-দর্শনা চেকপোস্ট