হোম > সারা দেশ > খুলনা

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতি নিহত

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিকরগাছা-মণিরামপুর সড়কের বাকোশপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রণজিত কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)। রণজিত মণিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের অনন্ত কুমার দাসের ছেলে।

নিহত রণজিতের ভাই জীবন কুমার দাস জানান, তার ভাই কলেজশিক্ষক, আর বউদি স্বাস্থ্যকর্মী। কর্মস্থল ঝিকরগাছা থেকে তারা দুইজন নিজস্ব মোটরসাইকেলে চেপে মণিরামপুরে ফিরছিলেন। পথে উপজেলার বাকোশপুর বাজারে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত পাওয়ারটিলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দম্পতিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখানে কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার বিচিত্র মল্লিক জানান, লাশ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক