হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ২

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর শহরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী মাহাফুজুর রহমান (৪৮) ও আকমল হোসেন (২২) নামের দুইজন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ওয়াপদা মোড়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কের বন বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাফুজুর রহমান গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে এবং আকমল হোসেন মেহেরপুর শহরের শেখপাড়ার আব্দুস সামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আকমল হোসেন গাংনী থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন এবং মাহাফুজুর রহমান শহর থেকে অফিসের উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন। বন বিভাগের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং তদন্ত করা হচ্ছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার