হোম > সারা দেশ > খুলনা

সাড়ে ছয়শ বছরের পুরোনো খানজাহান (র.) মাজার মেলায় দর্শনার্থীদের ঢল

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের প্রায় সাড়ে ছয়শ বছরের পুরোনো ঐতিহাসিক হজরত খানজাহান (রহ.) মাজারে মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে। প্রতি বছরের মতো চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা শুরু হয়। চলবে তিনদিন ধরে।

রোববার এই মেলা শেষ হবে। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খানজাহানের হাজার হাজার ভক্ত আশেকানরা মাজার এলাকায় জড়ো হতে শুরু করেছেন তবে দ্বিতীয় দিনে মাজার এবং আশপাশের এলাকায় সকাল থেকে লোকে লোকারণ্য হয়ে আছে। ভক্তরা এখানে জড়ো হয়ে তাদের মনোবাসনা পূরণের আশায় মিলিত হন। তাদের বিশ্বাস এখানে আসলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। ভক্তরা খানজাহানের খনন করা দীঘিতে নেমে গোসল এবং মাজার জিয়ারত করেন।

মাদারীপুর, ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর পটুয়াখালী থেকে আসা ভক্তরা বলেন, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর মাজারে মেলা বসে। খানজাহানের সাথে একটি মানুষের আত্মিক প্রেম ভালবাসা আছে। তার ভালোবাসার জন্য এখানে প্রতিবছর আসি। এখানে নামাজ পড়ি, রোজা রাখি। মানত করি।

তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করেন। হজরত খানজাহান (রহ.) মাজারে প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, চৌদ্দশ খ্রিষ্টাব্দে হজরত খানজাহান (রহ.) পুণ্যভূমি বাগেরহাটে আসেন। পাঁচশ বছর আগে থেকেই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দেশবিদেশের হাজার হাজার ভক্ত আশেকানদের মাজারে সমাগম ঘটে। সেই থেকে ধারাবাহিকভাবে এটি চলে আসছে। তারা এখানে এসে মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন। তারা মনোবাসনা পূর্ণের জন্য আল্লার দরবারে কান্নাকাটি করেন। ভক্তরা এখানে জড়ো হয়ে তাদের মনোবাসনা পূরণের আশায় মিলিত হন। এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়। দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী মেলা। মেলায় যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে সেজন্য প্রশাসন সর্বদা দৃষ্টি রাখছে।

এমএস

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল