হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আততায়ীর গুলিতে চরমপন্থি দলের সদস্য নিহত

খুলনা ব্যুরো

সন্ত্রাসীদের গুলিতে নিহত শেখ সোহেল- ছবি: আমার দেশ

মহানগরীর খানজাহান আলী থানার আফিল গেট (মাহফিল গেট) এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শেখ সোহেল আটরা শেখপাড়া আফিল গেট এলাকার বাসিন্দা বাচ্চু শেখের পুত্র৷

স্থানীয়রা জানান, ঘটনার সময় শেখ সোহেল আফিল গেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নিহত সোহেলের ইন্টারনেট সংযোগ ও মাছের ঘেরের ব্যবসা ছিল।

খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ ও তথ্য যাচাই কার্যক্রম চালাচ্ছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাছুম জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা শেখ সোহেলকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন এবং তদন্ত চলছে। নিহত সোহেল চরমপন্থি সংগঠন পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল