হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাট আ.লীগ নেতা আবু সাঈদকে গ্রেপ্তারের দাবি

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের নেতা আবু সাঈদকে আটকের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা।

বুধবার উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে চাঁদাবাজ ভূমি দস্যু ও সন্ত্রাসী আবু সাঈদকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান স্থানীয়রা।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই আবু সাঈদ বাহিনী এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেন নাই। তিনি বাঁশতলী ইউপি চেয়ারম্যান এবং রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের ব্যাপক নিপীড়ন চালিয়েছেন।

এলাকায় যারা বিএনপি জামায়াতের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে হুমকি ধামকি,মারধর, জমি দখল করে এলাকা ছাড়া করেছেন। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ কেউ তার সিদ্ধান্তের বাইরে গেলে বিভিন্ন মামলা দিয়ে জর্জরিত করেছেন।

তারা আরো বলেন, সন্ত্রাসী আবু সাঈদের বাড়িতে দশটির অধিক অস্ত্র রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে মূলত তিনি সকল ধরনের অপকর্ম করেছেন। বর্তমানে এই আবু সাঈদ গা ঢাকা দিলেও কিন্তু তার সন্ত্রাসী বাহিনী এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা স্থানীয় আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিভিন্ন অপকর্ম এখনও চালিয়ে যাচ্ছে। রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী তার বাড়িতে রাখে। তাদের ভয়ে এলাকাবাসী ভীত-সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। তাই সন্ত্রাসী আবু সাঈদ ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচতে দ্রুত আবু সাঈদকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শেখ আল মামুন, ময়েন চৌধুরী, মনি শিকদার, দুলাল, শেখ কায়জার, জুরাইস, শেখ রঞ্জু, শরিয়তউল্লাহ, শেখ দাউদ, আর্শাব আলী, মকলেছ চৌধুরী, শেখ আবু হাসান সহ এলাকাবাসী।

এমএস

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা